হবিগঞ্জের দুই আসনে জয়ী বিএনপির রেজা কিবরিয়া ও আবু মনসুর

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০১

হবিগঞ্জের দু’টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

হবিগঞ্জ-১ আসনে ১৭৭টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেজা কিবরিয়া ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরে রিকশা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট।

হবিগঞ্জ-২ আসনে ১৫১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান ১ লাখ ২৫ হাজার ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৩ হাজার ৩১১ ভোট।

 
ইত্তেফাক/এমএস