ওসিকে হুমকির অডিও ভাইরালের ঘটনায় হবিগঞ্জে সেই বিএনপি নেতা আটক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২

হবিগঞ্জের বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকির অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত তুষার চৌধুরীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ওসি শামীম ইকবাল।

এর আগে শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তুষার চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘আমি গত দুই মাসের মধ্যে কোনদিন ওসিকে ফোনও দেইনি। আমি আমার ম্যানেজারকে গালাগাল করেছি, সেটাকে এডিট করে কেউ ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। সর্বশেষ তুষারের বিরুদ্ধে মামলা হয়েছে কী না জানতে বাহুবল থানার ওসি, সহকারী পুলিশ সুপার বাহুবল সার্কেল,  অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) ও হবিগঞ্জের পুলিশ সুপারের মোবাইলে কল দেওয়া হলে কেউ কল রিসিভ করেননি। 

এর আগে, ২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা বিএনপির সভাপতির কণ্ঠে একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে অডিও কল রেকর্ডটি কত দিন আগের তা নিশ্চিত হওয়া যায়নি। কল রেকর্ডে বিএনপি নেতা তুষারকে বলতে শোনা যায়, ‘বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব’। পরে ওসিকে তিনি এই হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। তবে 

ইত্তেফাক/এপি