ইউক্রেনের একটি হোটেলে আগুন, নিহত ৮

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৫:৪১

ইউক্রেনের বন্দর নগরী ওদেসার টোকিও স্টার নামে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আরও অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির জরুরি সংস্থা এ তথ্য নিশ্চিত করে। খবর রয়টার্সের।

জরুরি সংস্থার এক বিবৃতিতে বলা হয়, আগুনে ৮ জনের প্রাণহানি এবং ১০ জন আহত হয়েছে। অগ্নিকাণ্ডের পর প্রায় দেড়শো লোককে ওই এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় অগ্নিনির্বাপক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ এবং ওই সময় হোটেলে ঠিক কতজন ছিল তা জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে এবং আগুন নিরাপত্তা আইন লঙ্ঘন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ ফৌজদারি তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:  টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

জানা যায়, ওই হোটেলে মোট ২৭৩টি কক্ষ রয়েছে। অগ্নিকাণ্ডের ফলে হোটেলের প্রায় এক হাজার বর্গ মিটার জায়গা পুড়ে যায়।

উল্লেখ্য, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণে ওদেসা অবস্থান। কৃষ্ণসাগর তীরবর্তী শহরটি পর্যটকদের জন্যে আকর্ষণীয় স্থান।

ইত্তেফাক/জেডএইচডি