কর্মব্যস্ত হয়ে উঠছে রাজধানী

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১১:৫৩

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। রাজধানীর রাস্তাগুলো এখনো চিরচেনা রূপে না ফিরলেও শুরু হতে চলেছে যানবাহন ও মানুষের ভিড়।

গতকাল রবিবার থেকে বিভিন্ন অফিসসহ ব্যাংকগুলো খোলা থাকায় দুদিন আগে থেকেই রাজধানীর উদ্দেশে রওনা দিতে শুরু করে কর্মজীবীরা। তবে ঈদের আগে ট্রেনের যে শিডিউল বিপর্যয় লক্ষ করা গেছে, ঈদের পরও তা অব্যাহত রয়েছে। ফলে যারা ঈদের সময় বাড়িতে যেতে পারেনি, তারাও ঈদের পর বাড়িতে যেতে বিড়ম্বনায় পড়ছে।

আরো পড়ুন: ঈদযাত্রায় সড়কে ঝরেছে ২২৪ প্রাণ

এদিকে ঈদের দু-এক দিনের মধ্যে ফাঁকা হয়ে যায় সড়কপথ। ওই সময় রাস্তায় কোনো যানজট না থাকায় খুব সহজেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় পৌঁছে যায় মানুষ। তবে অফিস খোলা থাকায় এখন সড়কপথে যানবাহনের ভিড় শুরু হয়ে গেছে।

ইত্তেফাক/এমআর