ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর চেয়ারম্যান কে সিভান সোমবার জানিয়েছিলেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান-২। সে অনুযায়ী মঙ্গলবার সকালে চাঁদের কক্ষপথে প্রবেশ করল ভারতের দ্বিতীয় চন্দ্রযান।
ইসরো সূত্রে খবর, গোটা প্রক্রিয়াটির সাফল্য নির্ভর করছে চন্দ্রযান-২ এর গতির ওপরে। যে গতি নিয়ে এটির চাঁদের কক্ষপথে ঢোকার কথা তার থেকে বেশি গতি থাকলে এটি চাঁদের কক্ষপথ থেকে ছিটকে মহাশূন্যে হারিয়ে যাবে।
আর নির্দিষ্ট গতির থেকে কম গতিতে চন্দ্রযান-২ কক্ষপথে ঢুকলে চাঁদের অভিকর্ষ বলের টানে এটি আছড়ে পড়তে পারে চাঁদের মাটিতে।
আরো পড়ুন: রাজনীতিতে বিশাল শূন্যতা বিরাজ করছে: জিএম কাদের
চাঁদের কক্ষপথে ঢোকার পর সেটি সেখানে পাক খাবে পনের দিন। তারপর আগামী ৭ সেপ্টেম্বর নাগাদ চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান-২।
ইত্তেফাক/টিএস
