গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বিপ্লব মোল্লা (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার তাড়গ্রামের বিপ্লবের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব গোপালগঞ্জ সদর উপজেলার গ্রামের তাড়গ্রামের রঙ্গু মোল্লার ছেলে ও করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
আরো পড়ুন: পাবনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ‘শনিবার সকালে একটি গভীর নলকূপের মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।’
ইত্তেফাক/বিএএফ
