কক্সবাজারের টেকনাফে কর্মরত দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা জসিম উদ্দিন টিপুর পিতা শওকত আলী (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় গোরস্থানে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার বাদে জোহর উপজেলার হ্নীলা রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে সাংবাদিক জসিম উদ্দিন টিপুর পিতার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মাওলানা মফিজুর রহমান মাদানীর পরিচালনায় নামাজে জানাজা শেষে রঙ্গিখালী কেন্দ্রিয় গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।
আরো পড়ুন : রাজধানীতে মা-মেয়েকে কুপিয়েছে দুর্বৃত্তরা
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হ্নীলা রঙ্গিখালীস্থ নিজ বাসভবনে দৈনিক ইত্তেফাকের টেকনাফ প্রতিনিধি জসিম উদ্দিন টিপুর পিতা রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হাজী শওকত আলী (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেন।
ইত্তেফাক/ইউবি
