ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বড় ধরনের হামলা চালিয়ে সৌদি আরবের বহু সৈন্য ও গাড়ি আটকের দাবি করেছে। শনিবার এক বিবৃতিতে হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহয়া সারিয়া এই দাবি করেছেন।
তিনি দাবি করেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে হামলায় শত্রুদের সামরিক বাহিনীর তিনটি ব্রিগেডের পতন ঘটেছে। হামলায় হুতিদের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সমর্থন যুগিয়েছে বলে জানিয়েছেন তিনি।
হুতিদের পরিচালিত আল মসিরাহ টেলিভিশনে জানানো হয়, সৌদি সেনাবাহিনীর কয়েক হাজার সদস্যকে আটক করা হয়েছে।
এদিকে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এসব দাবি নিশ্চিত করেনি বলে জানিয়েছে বিবিসি।
ইত্তেফাক/জেডএইচ
