জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত সম্মেলন প্রধান অতিথি ছিলেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন সানু, আব্দুল্ল্যাহ আলা-আমিন চাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ।
আরো পড়ুন: আশুলিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
প্রধান অতিথি মির্জা আজম বলেন, দুনীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতিবাজ আমার দলের যত বড় নেতাই হোক কেও ছাড় পাবেন না। বেগম খালেদা জিয়া দুনীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। বর্তমানে খালেদা জিয়ার কিছু অনুসারীরা দলে এসে ঘাপটি মারে থেকে সুযোগ বুঝে অপকর্ম করে দলের মর্যাদাহানি করছে।
পরে আনিছুর রহমান আনিছকে ও সভাপতি ও ফজলুল করিমকে সাধারণ সম্পাদক করে মাদারগঞ্জ উপজেলা তাঁতী লীগের কমিটি গঠিত হয়।
ইত্তেফাক/বিএএফ
