বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৯

বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শুক্রবার সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রার্থনার জন্য জড়ো হন।

 

এদিন বৌদ্ধ নর-নারীরা বিহারগুলোতে ভিক্ষুদের জন্য ফলমূল, বিভিন্ন ধরনের খাবার ও মধু দান করেন। সে সময় তারা বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।

আরো পড়ুন ঢাবি ভর্তি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বৌদ্ধ ধর্মালম্বীরা জানান, বহু বছর আগে এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মধু পূর্ণিমা উদযাপন করে।

 

প্রসঙ্গত, বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই ভাদ্র পূর্ণিমা বলে থাকে।

 

ইত্তেফাক/ইউবি