মার্কিন শীর্ষ বিশেষজ্ঞকে সরাচ্ছেন না ট্রাম্প

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০৯:৫৭

যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ  ডা. অ্যান্থনি ফৌসি চাকরিচ্যুত  করা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি বলেন। 

 সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকসিয়াস ডিজেজেস এর প্রধান ডা. ফৌসি মার্কিন মিডিয়া সিএনএনকে বলেন, বাড়িতে থাকা এবং সামাজিক দূরত্বের বিষয়টি আগেই কার্যকর করলে অনেক মানুষের জীবন বেঁচে যেত। যুক্তরাষ্ট্রের এমন পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন  ডা. অ্যান্থনি ফৌসি। পরে একটি টুইট বার্তায় ফৌসিকে চাকরিচ্যুত করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তবে এ নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমার মনে হয় সে একজন চমৎকার মানুষ। সবাই তার উপর সন্তুষ্ট। 

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৬১৯ জন। মারা গেছেন ২৩ হাজার ৫২৯ জন।  

ইত্তেফাক/এআর