নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বরিশালের পাইকারি বাজারে আলু বিক্রির অভিযোগে ৪ আড়তদারকে জরিমানা প্রদান করা হয়েছে। বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল নগরীর পোর্ট রোডের পেঁয়াজ পট্টি ও বাজার রোড এলাকায় মোবাইল কোর্টের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।
তিনি জানান, অভিযান চলাকালে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে আলু বিক্রি করায় পিয়াজপট্টির ৩টি আড়তকে ৫ হাজার করে ১৫ হাজার এবং একই অপরাধে বাজার রোডের একটি আড়তকে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের ভিডিও ধারণ, ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার
একই সাথে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে আলু বিক্রি না করার জন্য সকল আড়তদার ও ব্যবসায়ীকে সতর্ক করে দেয়া হয়।
এসময় তিনি আরও বলেন, পেঁয়াজের মতো আলুর বাজারে কোন সিন্ডিকেট বা অস্থিতিশীল পরিস্থিতি রুখতে জেলা প্রশাসন সর্বোচ্চ নজরদারি রাখবে। এসময় জেলা বাজার মনিটরিং কর্মকর্তা হাসান সারোয়ার উপস্থিত ছিলেন। বরিশালে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এএএম
