ইতালি আওয়ামী লীগের সম্মেলন ২৮ নভেম্বর

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২:৪৮

আগামী ২৮ নভেম্বর ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দিন ধার্য করা হয়েছে।

সম্প্রতি দেশটির রাজধানী রোমের স্থানীয় একটি হল রুমে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তারিখ ঘোষণা করেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়ার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্য সচিব আবু সাঈদ খান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, সদস্য হাজী মো. জসিম উদ্দিন, শাহ আলম, মাইনুদ্দিন লিটন, মুজিবুর শিকদার, কমিশনার আফতাব বেপারি, দিদারুল আবেদিন ও জামাল উদ্দিন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া বলেন, ‘সদস্য পদ সংগ্রহের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ রেখে সম্মেলন সম্পন্ন করতে পারলেই এই সম্মেলনের সার্থকতা ও গ্রহণের দিক থেকেও সার্বজনীন হবে যা বিগত দিনের ইতিহাসে লক্ষণীয়। যেখানে আওয়ামী সকল পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সদস্য পদ নবায়নসহ সদস্য হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ইত্তেফাক/এমআর