বানভাসিদের পাশে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি

আপডেট : ২০ জুন ২০২২, ২১:০৪

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ৫০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বানভাসি এই মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। 

সোমবার (২০ জুন) পুরান ঢাকার প্রধান কার্যালয়ে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি আরিফ হোসেন ছোটন। এসময় কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

‘মানবতার পাশে আমরা, বন্যার্তদের জন্য ভালোবাসা’—স্লোগানে প্রতিদিন বন্যকবলিত অঞ্চলে ১৩০ প্যাকেট শুকনা খাবার ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করবেন তারা।

উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আরিফ হোসেন ছোটন বলেন, অসহায় ও বন্যার্তদের পাশে সবসময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ছিলো। তারই ধারাবাহিকতায় আমাদের এই কার্যক্রম। বন্যার্তদের সহযোগিতায় আমরা সব সময় আছি।

সংগঠনটির সহ-সভাপতি শ্যামল পাল বলেন, আর্ত মানবতার সেবায় আমরা সদা সজাগ। করোনাকালেও ছিলাম এখনও আছি। যতদিন যাবত বন্য থাকবে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এএইচপি