কাউখালীতে মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০২:৩৪

বৈশ্বিক পরিবর্তন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাউখালীর সদর ইউনিয়নের সাহাপুরা নাঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির উপপরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, জেলা মত্স্য কর্মকর্তা মো. আব্দুল বারী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার প্রমুখ। 

এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষানিরা উপস্হিত ছিলেন। পরে উপজেলার শ্রেষ্ঠ চাষিদের মাঝে পুরস্কার বিতরন করেন এবং ছোট বিড়ালজুরি কৃষি উত্পাদন বৃদ্ধি এবং গৃহ পালিত পশুর খাদ্য চাহিদ পূরণে আশ্রয়ণ প্রকল্প এলাকায় উপকারভোগীদের আঙিনায় ঘাস চাষ কর্মসূচির উদ্বোধন করেন এবং সোনাকুর মৃত্শিল্পীদের জন্য আধুনিক মানের দুটি পাল মেশিন বিতরণ করেন।

ইত্তেফাক/জেডএইচডি