তুষার সিরামিক্স লিমিটেডের ‘ডিলার মিট ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ ডিলার মিট অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-তুষার সিরামিক্স লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান, পরিচালক মায়িশা মালিহা, বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মো. ওয়ালিউল আনাম ও উপ-মহা ব্যবস্থাপক মো. রেজোয়ান কবির।
অনুষ্ঠানে ডিলারদের সঙ্গে দিক-নির্দেশনামূলক বিভিন্ন আলোচনা করা হয়। একই সঙ্গে ডিলারদের বিভিন্ন ক্যাটাগরিতে বিদেশ ভ্রমণের ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, তুষার সিরামিক বিএণ্ডটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। এটি ২০২০ সালে ঝিনাইদহে অবস্থিত কোম্পানির নিজস্ব কারখানায় বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে।
