রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স ব্যবসায়ী উন্নয়ন কমিটি ত্রি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর উত্তরা একটি কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়েছে। এতে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন বছর মেয়াদী নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: জয়নাল আবেদিন রতন ও মোহাম্মদ ফজলুল করিম নাঈম।
রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স ব্যবসায়ী উন্নয়ন কমিটি ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি মোঃ জয়নাল আবেদিন রতন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম নাঈম বলেন, মার্কেটে আমরা প্রায় ৪৭২ জন সদস্য নিয়ে কমপ্লেক্স ব্যবসায়ী উন্নয়ন সদস্য আছি। এতদিন এখানে কোনো রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স ব্যবসায়ী উন্নয়ন কমিটি ছিল না, ফলে আমাদের বিভিন্ন সমাধানে আমরা এর ওর কাছে ছোটাছুটি করতাম। ব্যবসায়ীদের মধ্যে ঐক্য তৈরি, মার্কেট কেন্দ্রিক বিভিন্ন সমস্যা সমাধান ও বিভিন্ন যৌক্তিক ইস্যুতে ব্যবসায়ীদের পক্ষে কাজ করবে এ কমিটি।
অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, কায্যকরী সভাপতি পদে মো: জামাল উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি পদে মো: মুশফিক খান, সহ-সভাপতি(১) মো: জসিম উদ্দিন, সহ-সভাপতি(২) রেজাউল হক রেজন, সহ-সভাপতি(৩) মো: রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক(১) পদে এনায়েত উল্লাহ, যুগ্ম সম্পাদক( ২) মো:জামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক পদে এস আর খান নিউটন, কোষাধক্ষ পদে মো: শরিফুল ইসলাম মিঠু,পরিবেশ বিষয়ক সম্পাদক মো: বদরুল আলম,মহিলা বিষয়ক সম্পাদক মায়ময়না খাতুন মনি, আইন বিষয়ক সম্পাদক এড. মো: জাহাঙ্গীর হোসেন। এছাড়া কার্যকরী সদস্য পদে মো: মেহেদী হাসান, আল আলামীন সরকার নির্বাচিত হয়েছেন।

