রাজধানী গুলশানে অবস্থিত অল কমিউনিটি ক্লাবের ২০২২- ২০২৩ সালের বার্ষিক নির্বাচনে আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন লীরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আলমগীর ইকবাল। এবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবের সভাপতি পদে পুননির্বাচিত হন।
পরিচালক পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হয় শনিবার। সদস্যদের ভোটে মোট ১০ পরিচালক নির্বাচিত হয়। নির্বাচিত পরিচালকদের ৯ জন গত সেশনেও দায়িত্ব পালন করেন। তবে এবার একমাত্র নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হন মামুন সরকার। তিনি অনেক সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।
নির্বাচিত বাকি পরিচালকরা হলেন-মোহাম্মদ ইকবাল হোসেন, মো. আবুল বাশার খান, মোহাম্মদ বোরহান উদ্দিন, মো. ফারুক শিকদার, আনিসুজ্জামান খান (বিদ্যুৎ), মো. আশরাফ আলী খান (মঞ্জু), আব্দুল তাহিদ মজুমদার (তাহের), রনজিৎ কুমার ঘোষ, মোহাম্মদ মামুন সরকার, বজলুর রহমান (রতন)।
নব-নির্বাচিত কমিটির সভাপতি ও পরিচালকরা ২০২২-২০২৩ মেয়াদে ক্লাবটির নেতৃত্বে থাকবেন।
