আজ বুধবার, ১৭ মে ২০২৩ খ্রিষ্টাব্দ। ৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ। ২৬ শাওয়াল ১৪৪৪ হিজরি। প্রতিদিনের মতো আজও আপনার জন্য অপেক্ষা করছে নানারকম সুখবর। থাকতে পারে দুঃসংবাদও। এদিন ব্যক্তি, পারিবারিক, কর্মক্ষেত্র বা সম্পর্ক কেমন যেতে পারে তার কিছু আগাম ধারণা নিয়ে নিতে পারেন রাশিফলের মাধ্যমে। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজ কি অপেক্ষা করছে আপনার রাশিতে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের পরামর্শ নিন। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পিতার সহযোগিতায় কোনো কাজ সম্পন্ন হতে পারে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পাবলিক ইমেজ বাড়তে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কোনো ব্যাপারে ঝুঁকি নিতে যাবেন না। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থযাত্রা হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। পরিমিত আহার করুন। অপরের প্রতি বিনয়ী হলে ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। অসু্স্থবোধ করতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। অসুস্থ মায়ের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রবাসী আপনজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর মোটামুটি ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। মূল্যবোধ বজায় রাখুন। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন।
