আজ যা অপেক্ষা করছে আপনার রাশিতে

আপডেট : ১৮ মে ২০২৩, ০৯:১৫

আজ বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ খ্রিষ্টাব্দ। ৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ। ২৭ শাওয়াল ১৪৪৪ হিজরি। প্রতিদিনের মতো আজও আপনার জন্য অপেক্ষা করছে নানারকম সুখবর। থাকতে পারে দুঃসংবাদও। এদিন ব্যক্তি, পারিবারিক, কর্মক্ষেত্র বা সম্পর্ক কেমন যেতে পারে তার কিছু আগাম ধারণা নিয়ে নিতে পারেন রাশিফলের মাধ্যমে। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজ কি অপেক্ষা করছে আপনার রাশিতে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সকলের প্রতি বিনয়ী আচরণ করুন। অংশিদারী ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। শরীর ভালো থাকতে পারে।             

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। দূরের যাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পিতার শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পেশাগত দিক ভালো যাবে। মন ভালো থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। কারো সঙ্গে বিবাদে জড়াতে যাবেন না। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিনিয়োগে আশানুরূপ সাফল্য পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। পড়াশোনার প্রতি মনযোগী হওয়ার চেষ্টা করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন। প্রাপ্ত তথ্য ভালো ভাবে যাচাই করে নিন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মন ভালো থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

ইত্তেফাক/আর

এ সম্পর্কিত আরও পড়ুন