আজ শনিবার, ২০ মে ২০২৩। ৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ। প্রতিদিনের মতো আজও আপনার জন্য অপেক্ষা করছে নানারকম সুখবর। থাকতে পারে দুঃসংবাদও। এদিন ব্যক্তি, পারিবারিক, কর্মক্ষেত্র বা সম্পর্ক কেমন যেতে পারে তার কিছু আগাম ধারণা নিয়ে নিতে পারেন রাশিফলের মাধ্যমে। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজ কি অপেক্ষা করছে আপনার রাশিতে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
প্রতিকূল সময়ে ধৈর্য ধারণ করুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পেশাগত দিক ভালো যাবে। মন ভালো থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিনিয়োগে সাফল্য পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
