বাংলাদেশের অন্যতম একজন কনটেন্ট ক্রিয়েটর হৃদয় হাসান গানের জগতে বেশ জনপ্রিয় একটি নাম। হৃদয় হাসান একজন কনটেন্ট ক্রিয়েটর হয়েও সঙ্গীতে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তাছাড়া তিনি বিভিন্ন শর্ট ফিল্মের পরিচালনাও করে থাকেন।
এক সাক্ষাৎকারে হৃদয় হাসান বলেন, আমি কখনো ভাবিনি যে আমি একজন সঙ্গীত শিল্পী হব, এবং আমার সঙ্গীত শিল্পী হওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি ২০১৭ সাল থেকে ইউটিউবে এবং ফেসবুকে এ কন্টেন্ট তৈরি করছি। আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল Hridoy Hasan এর বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হল ২ লাখ ২৬ হাজার
আর আমার ফেসবুক পেজের ফলোয়ারের সংখ্যা ১৬ লাখ।
গানের জগতে প্রবেশ করতে কেমন লেগেছে জানতে চাওয়া হয়েছিল হৃদয় হাসানকে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যখন প্রথম গানের জগতে পা রাখি তখন মোটেও সহজ ছিল না। আমি ধীরে ধীরে আমার নিজের ইচ্ছাশক্তি থেকে নিজেকে তৈরি করেছি।
হৃদয় হাসানের কণ্ঠে গাওয়া গানগুলো হলো নিঠুর এক প্রিয়া, এক বদলে যাওয়া নারী, দুঃখ কারে বলি, বেইমান রে তুই, সোনা পাখি, দেহের ভেতর প্রাণ, আমায় গেলি ছাইড়া, আমি কেমনে ভুলিরে, মনটা দিলি কারে, এমন অভিনয়, কান্দি প্রতি রাতে, ভালো থাকার নাইরে উপায়, অপরাধী মাইয়া, নতুন পাওয়া সুখে, কাদবি রে তুই তোর বাসরে। তার গান নিয়ে শ্রোতাদের মতামত খুবই প্রশংসনীয়, শ্রোতারা প্রতিনিয়ত তার নতুন গানের অপেক্ষায় থাকেন।

