জাতীয় পার্টি জেপি’র মহাসচিব শেখ শহীদুল ইসলামের জন্মদিন উদযাপন

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২২:০৪

জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম-এর ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জাতীয় যুব সংহতির উদ্যোগে জেপি’র মহাসচিবের সম্মানে রাজধানীর বিজয় নগরে একটি চাইনিজ রেস্টুরেন্টে কেক কেটে এ জন্মদিন উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে নেতা ও কর্মীদের মধ্যে ছিলেন, জেপি’র প্রেসিডিয়াম সদস্য-সাদেক সিদ্দিকী, এ এইচ এম সালাহ উদ্দিন মাহমুদ, মো. রুহুল আমিন সাবেক এমপি, নাজমুন্নাহার বেবী, ওসমান গণি, ভাইস চেয়ারম্যান মির হারুনুর রশিদ, মোহাম্মদ হোসেন রেনু, আলহাজ্ব মো. আব্দুল্লাহ, যুগ্ম-মহাসচিব আমিনুল ইসলাম তপন, যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির তালুকদার রাজু, মো. নূরুল ইসলাম খান মিয়া, ওকিল আহমেদ ওকাল, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, বিভাগীয় সাংগঠনিক (ঢাকা) আবুল হোসেন, প্রচার সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ দেলোয়ার হোসেন নান্নু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাত্তার, মানবধিকার সম্পাদক মঞ্জুর হাবিব, যুগ্ম প্রচার সম্পাদক শেখ রমিজুল ইসলাম সোহাগ, যুগ্ম-আইন সম্পাদক সৈয়দ নাজমুল হুদা, যুগ্ম যুববিষয়ক সম্পাদক কে এম এ তাহের, যুগ্ম- মহিলা সম্পাদক খাদিজা রহমান, যুগ্ম- তথ্য বিষয়ক সম্পাদক মো. আপেল মাহমুদ, জাতীয় যুব সংহতির সহসভাপতি জেড সেলিম যুব সংহতির সদস্য ফারুক হোসেন, রাজাপুর, কাঁঠালিয়া জেপি নেতা শাহনিয়া আকন্দ গেন্দু ভান্ডারিয়া যুব সংহতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

অন্যান্য দলের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো আফজাল হোসেন, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক (বাসদ) রেজাউর রশিদ খান, বাংলাদেশ আইন সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাড. মনজুর আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম। 

ইত্তেফাক/এএএম