আজ ১৩ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ, বুধবার। ২৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৪। শুভ বার: রবি ও বৃহস্পতি। শুভ রত্ন: গার্নেট ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি মানসিক শক্তি ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। আপনি কল্পনাপ্রবণ ও স্বাধীনতাপ্রিয়। নিজস্ব পন্থায় চলতে চান। অন্তর্দৃষ্টির সঙ্গে আপনার মধ্যে রয়েছে চতুরতা। আপনি যেমন মিশতে পারেন তেমনি সহজে নিজেকে গুটিয়ে নিতে পারেন। অতীন্দ্রিয় ও আধ্যাত্মিকতার প্রতি আপনি সহজে আকৃষ্ট হন। উদ্ভাবনী যোগ্যতার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে রয়েছে নিজেকে প্রকাশ করার ক্ষমতা। আপনার পছন্দ ও অপছন্দের অনুভূতি প্রবল। অনেক ভুল বোঝাবুঝি ও ঝামেলার সম্মুখীন হবেন আপনি। আপনার সাফল্য আসবে অপ্রত্যাশিত পথে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থযাত্রা হতে পারে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সবার প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। ঝুঁকি নিয়ে কোনো কাজ করা থেকে বিরত থাকুন। রিপুকে সংযত রাখুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আবেগ সংযত রাখুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর ভালো থাকতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। শরীর-স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হওয়ার চেষ্টা করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো কাজ করার আগে তাদের পরামর্শ নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো সদ্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা হতে পারে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
