আজ ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। ২৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬:৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫:১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৫। শুভবার: বুধ ও বৃহস্পতিবার। শুভ রত্ন: পান্না ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি মেধাবী ও উচ্চাভিলাষী। আপনি আবেগপ্রবণ ও অস্থির চিত্ত। মানসিক ও দৈহিকভাবে সদা ব্যস্ত থাকতে চান। তবে ধৈর্যের অভাব আছে আপনার। আলোচনা ও বিতর্কে আপনি দক্ষ। আপনি আশাবাদী ও স্বাধীনচেতা। বুদ্ধিবৃত্তিক প্রতিভা থাকায় আপনি বহুমুখী কর্মব্যস্ততায় জড়িয়ে পড়তে পারেন। আর তা আপনার একক সাফল্যের অন্তরায় হতে পারে। পছন্দ ও অপছন্দের ব্যাপারে আপনি আবেগপ্রবণ। আপনাকে ধৈর্যশীল ও একাগ্র হতে হবে। জীবনের সুযোগগুলো যথাযথ সময়ে কাজে লাগাতে হবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যাবসায়িক দিক ভালো না-ও থাকতে পারে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। রিপুকে সংযত রাখুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যাবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমালঙ্ঘন করা থেকে বিরত থাকুন। শরীর অসুস্থ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্যে আনন্দ পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। আবেগ সংযত রাখুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। দূরের যাত্রা হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
