আজ ১৫ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার। ৩০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ এবং ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ছয়টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা ১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৬। শুভ বার: বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি সামাজিক, রুচিশীল ও হাস্যোজ্জ্বল। আপনার হূদয় উদার ও মন আশাবাদী। সৌন্দর্য সম্পর্কে রয়েছে নিজস্ব ধ্যানধারণা। আপনার সহমর্মিতাবোধ প্রখর হলেও গরিব আত্মীয়দের প্রতি অনীহা দেখাতে পারেন। বুদ্ধিজীবী ও প্রভাবশালীদের সঙ্গে আপনি অনায়াসে বন্ধুত্ব করতে পারেন। আপনি শান্তির পূজারি। অশান্তি, বিতর্ক ও হাঙ্গামা এড়িয়ে চলতে চান। আপনি দ্রুত চিন্তা ও সিদ্ধান্ত নিতে পারেন। বিলাসিতা এড়িয়ে চললে আপনার মধ্যে গড়ে উঠতে পারে একটা অন্তর্দৃষ্টি। কর্তব্যে দৃঢ় হলে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। ব্যবসাক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। রিপুকে সংযত রাখুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসাক্ষেত্রে বিনিয়োগ ভেবেচিন্তে করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ধর্মীয় কাজে আনন্দ পেতে পারেন। পড়াশোনার প্রতি মন বসাতে চেষ্টা করুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো থাকতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যেতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। শারীরিক কোনো অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের আনুকূল্য পেতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে।
