আজ ১৬ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার। ১ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ২ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ছয়টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা ১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: নেপচুন ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৭। শুভ বার: সোম ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও এমিথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি পরস্পরবিরোধী গুণাবলিতে ভূষিত। মেধাবী হলেও আপনি উচ্চাভিলাষী, কর্তৃত্বপরায়ণ ও একনায়কত্ববাদী। দৈহিক শক্তির চেয়ে মানসিক শক্তির ওপর আপনি আস্থাবান। একদিকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য; অপরদিকে দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ ঘটতে পারে আপনার মধ্যে। সবকিছুতেই অন্তমুর্খী সচেতনতার ছাপ পড়তে পারে। আবেগ আপনার অন্যতম চালিকাশক্তি। যে কোনো বাধার মুখে আপনি হতে পারেন চরম একগুঁয়ে। ইচ্ছাশক্তির ওপর নির্ভর করবে আপনার চরিত্রের ইতিবাচক ও নেতিবাচক প্রকাশ, সেই সঙ্গে আপনার সাফল্য।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পিতার সহযোগিতায় কোনো কাজ সম্পন্ন করতে পারবেন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষায় সাফল্য পেতে পারেন। মন ভালো থাকবে। দর্শনীয় স্থানে ঘুরতে যেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। সকলের প্রতি বিনয়ী আচরণ করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মস্থলে কারো সঙ্গে মতানৈক্যে জড়াতে যাবেন না। সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে। কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিতে হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। অপরের প্রতি সদাচরণ করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।
