আজকের রাশিফল

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭

আজ ১৭ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, রোববার। ২ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ ও ৩ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ছয়টা ৩৫ মিনিটে ও সূর্যাস্ত পাঁচটা ১৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শনি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৮। শুভ বার: বৃহস্পতি ও শনি। শুভ রত্ন: পোখরাজ ও নীলা।

প্রকৃতিগতভাবে আপনি স্বাধীনচেতা ও উচ্চাভিলাষী। আপনার দায়িত্ববোধ প্রখর। সেই সঙ্গে বাস্তবতাকে মেনে নিয়ে সামনে অগ্রসর হওয়ার মতো দৃঢ়তা ও অধ্যবসায় রয়েছে আপনার। আপনি সবসময় সুবিচারের প্রত্যাশী। বিবেক আপনাকে পরিচালিত করে। তাই অনেক দায়িত্ব অর্পিত হতে পারে আপনার ওপর। আপনি একটু চাপা স্বভাবের, তাই নিজেকে ঠিকভাবে প্রকাশ করতে না পারায় আপনি প্রায়ই ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন। জীবনের প্রতিটি পদক্ষেপেই আপনাকে ধৈর্যের সঙ্গে প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ মেনে চলুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। পড়াশোনায় মন বসাতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আবেগ সংযত রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আপনজন কারো সঙ্গে মতানৈক্যে জড়াতে যাবেন না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। ঠাণ্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাথাব্যথায় ভুগতে পারেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অন্যের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিগত বিকাশের সুযোগ পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা হতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।

ইত্তেফাক/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন