আজ ১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার। ৪ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ৫ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা ১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৩। শুভ বার: রবি ও বৃহস্পতি। শুভ রত্ন: রুবি ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি আশাবাদী, উষ্ণ হূদয় ও সূক্ষ্ম বুদ্ধির অধিকারী। আপনি উচ্চাভিলাষী। সেই সঙ্গে আপনার আছে উদ্যোগ ও উদ্যম। লক্ষ্যপানে বাধায় আপনি ভয় পান না। ব্যর্থতা কোনো ছাপ ফেলতে পারে না আপনার ওপর। স্পষ্টবাদী হলেও আপনি উদার। অন্যের বিরোধী মতকেও সহানুভূতির সঙ্গে বিবেচনা করেন। তবে উদারতার সুযোগে আপনাকে বোকা বানানো সম্ভব নয়। আপনার আত্মসম্মানবোধ প্রখর। নিজে বড় হতে চান। কম ভাগ্যবানদের সাহায্যে এগিয়ে যেতে আপনার কোনো দ্বিধা নেই। চলার একটি পথ বন্ধ হলে অনায়াসে আপনি বিকল্প পথ বের করে ফেলতে পারেন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয় কমানোর চেষ্টা করুন। বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
