আজকের রাশিফল

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১১:৫৮

আজ ২২ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। ৭ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ৮ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৮। শুভ বার:  শনি ও রবি। শুভ রত্ন: নীলা ও গার্নেট।

প্রকৃতিগতভাবে আপনি ব্যক্তিস্বাধীনতাপ্রিয় ও দৃঢ় সংকল্পবদ্ধ। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সিরিয়াস। আপনি নিজেই নিজের পথ করে নিতে চান। গতানুগতিকতা থেকে ভিন্ন পথে নতুন কিছু করার স্পৃহা আপনার জন্মগত। আপনার সংবেদনশীলতা ও সৃজনশীলতা নিজেকে প্রকাশ ও অন্যকে বোঝার পক্ষে সহায়ক। অন্যায়ের প্রতিবাদ করতে আপনি অগ্রণী হয়ে উঠতে পারেন। আপনার দৃঢ়তা অনেকের সঙ্গে সম্পর্কচ্ছেদের কারণ হতে পারে। আপনার দৃঢ়তা জীবনে সাফল্য এনে দিলেও আপনাকে আরো দূরদর্শী এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সচেষ্ট হতে হবে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বেহিসেবি খরচে স্বভাব পরিত্যাগ করার চেষ্টা করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের পরামর্শ মেনে চলুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অসুস্থ পিতার যত্ন নিন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক কাজে অংশ নিতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। তীর্থভ্রমণ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ঘনিষ্ঠ বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। পড়াশোনার প্রতি মন বসাতে চেষ্টা করুন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। উত্তেজনা পরিহার করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। ঠাণ্ডা সম্পর্কে সতর্ক থাকুন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাথাব্যথায় ভুগতে পারেন।

ইত্তেফাক/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন