আজকের রাশিফল

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১

আজ ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার। ৯ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১০ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও শনি। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৮। শুভ বার: শুক্র ও শনি। শুভ রত্ন: হীরা ও নীলা।

প্রকৃতিগতভাবে আপনি বহির্মুখী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। নিজেকে সহজেই প্রকাশ করতে পারেন। অন্যের সঙ্গে মিশতে পারেন। আপনি জনজীবন ভালোবাসেন। সবার আকর্ষণের কেন্দ্রে থাকার মধ্যেই আপনার আনন্দ। আপনি জানেন যোগ্যতাকে কাজে লাগাতে। আপনি নিয়মানুবর্তী। আপনার আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা অদ্ভুত। ধৈর্যের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুসারে আপনি লক্ষ্যপানে এগিয়ে যেতে পারেন। ছোট কিছু করার মধ্যে তৃপ্তি খুঁজে পান না। বড় কিছু করতে চান। আপনার গুণাবলি আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরনো আত্মীয়দের কারো সঙ্গে দেখা হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন।              

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মন ভালো থাকবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। খাওয়াদাওয়ায় সতর্কতা অবলম্বন করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। আবেগ সংযত রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। কারো সঙ্গে আত্মীয়তা হতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।

ইত্তেফাক/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন