আজ ২৬ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার। ১১ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১২ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি। আপনার শুভ সংখ্যা: ৮। শুভ বার: শনি। শুভ রত্ন: নীলা।
প্রকৃতিগতভাবে আপনি প্রতিভাদীপ্ত। জীবনের প্রতি সিরিয়াস। সবকিছুকেই আপনার উচ্চাভিলাষ পূরণের লক্ষ্যে পরিচালিত করতে চান। কিন্তু আপনি অত্যন্ত মুডি। আজ আশা-উদ্দীপনার তুঙ্গে অবস্থান করছেন। আবার দেখা যাবে কালকেই হতাশার গভীরে ডুবে গেছেন। আপনি দৃঢ়চেতা ও কিছুটা আত্মগর্বী। জীবন আপনার কুসুমাস্তীর্ণ নয় বরং কণ্টকাকীর্ণ। অনেক বাধা-বিপত্ত ও উত্থান-পতনের মধ্য দিয়ে আপনাকে এগুতে হবে। তবে দুর্ভাগ্যকে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিটি বাধাই আপনাকে শক্তিশালী করবে, আপনার লক্ষ্যবস্ত এগিয়ে আসবে আরো কাছে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
গোপন শত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। দূরে কোথাও যাত্রা হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ মেনে চলুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। পড়াশোনায় মন বসাতে পারবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আবেগ সংযত রাখুন।
