আজকের রাশিফল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৬

আজ ২৮ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। ১৩ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৪ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও রবি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৮। শুভ বার: শনি ও রবি। শুভ রত্ন: নীলা ও রুবি।

প্রকৃতিগতভাবে আপনি অত্যন্ত বাস্তববাদী ও চাপা ব্যক্তিত্বের অধিকারী। আপনি উচ্চভিলাষী। লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে লেগে থাকার গুণ আছে। কাজ ও দায়িত্বের ব্যাপারে সিরিয়াস। সব নিখুঁতভাবে করতে চান। তবে আপনার মধ্যে সামাজিকতার অভাব থাকতে পারে। একাকী থাকতে ভালোবাসেন। কারো আনুকূল্য পেতে চান না, অনুগৃহীত থাকতে চান না। জীবনের কণ্টকাকীর্ণ পথে অগ্রগতি হবে ধীর।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করুন। বিদেশে গমনের সুযোগ পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো  যাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। নতুন বিনিয়োগে সাফল্য পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কারো সঙ্গে তর্কে জড়াতে যাবেন না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সন্তানের কোনো সাফল্যে আনন্দ পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞনস্পৃহা বৃদ্ধি পেতে পারে।

ইত্তেফাক/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন