আজ ২৯ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার। ১৪ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৫ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা: ২ ও ৮। শুভবার: শনি ও সোমবার। শুভ রত্ন: মুক্তা ও নীলা।
প্রকৃতিগতভাবে আপনি: অনুভূতিপ্রবণ ও সিরিয়াস। সৌন্দর্য ও নোংরামি সহজেই আপনার মনে ছাপ ফেলতে পারে। আপনি সহজে মনে কষ্ট পেতে পারেন। তবে আপনি সঙ্গে সঙ্গে মনের ক্ষোভ প্রকাশ করেন না। ব্যক্তিত্বের আবরণে চাপা দেন আপনার অনুভূতি। আপনি মেধাবী। আপনার ধর্মীয় অনুরাগ প্রবল। নিজের কথা গুছিয়ে বলার ক্ষমতা আছে আপনার। এই বিশেষ গুণ আপনার সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। আত্মবিশ্বাস ও ধৈর্যের সঙ্গে অগ্রসর হলে মেধার ছাপ রেখে যাওয়া আপনার কাছে কঠিন কিছু নয়।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
নতুন বন্ধু লাভ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শরীর মোটামুটি ভালো থাকতে পারে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। ব্যাবসায়িক দিক ভালো যাবে। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। মামলা মোকদ্দমা এড়িয়ে চলুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচষ্টা জোরদার করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যাবসায়িক দিক খুব একটা ভালো না-ও থাকতে পারে। জৈবিক কামনাবাসনাকে সংযত রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যাবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। প্রেম-ালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যাসায়িক দিক ভালো যাবে।
