আজ ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার। ১৫ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৬ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শনি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৮। শুভ বার: বৃহস্পতি ও শনি। শুভ রত্ন: পোখরাজ ও নীলা।
প্রকৃতিগতভাবে আপনি বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। আপনার জীবনে গতি আছে, বিশ্বাস আছে, আছে উদ্দীপনা। বিশ্লেষণধর্মী ক্ষমতার জন্য যে কোনো জটিল পরিস্থিতি সহজে বুঝতে পারেন। আপসহীন দৃঢ়তা নিয়ে নিজের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে পারেন। কর্তৃত্বপরায়ণ মনোভাবের সবকিছু নিখুঁতভাবে নিজের করে করতে চান। সাধারণভাবে যুক্তিবাদী হওয়া সত্ত্বেও আচরণগত পদ্ধতিতে আবেগপ্রবণ কৌশল ও ডিপ্লোমেসির অভাব জীবনকে সংঘাতময় করে তুলতে পারে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। চাকরিজীবীদের কারো পদোন্নতি হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।
