আজকের রাশিফল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২

আজ ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, রোববার। ১৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৭ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪১ মিনিটে ও সূর্যাস্ত বিকেল পাঁচটা ২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৮। শুভ বার : শনি ও রবি। শুভ রত্ন: নীলা ও গার্নেট।

প্রকৃতিগতভাবে আপনি নিজস্ব পথ ও ধারার অনুসারী। গতানুগতিকতা থেকে ভিন্নভাবে নতুন কিছু করার সহজাত স্পৃহা রয়েছে আপনার মধ্যে। সব ব্যাপারেই আপনি সিরিয়াস। সংকল্পের মাঝে দৃঢ়তার কোনো অভাব নেই। আর ব্যক্তিস্বাধীনতা ও স্বাধীনভাবে কাজ করার সুযোগের মূল্য আপনার কাছে অনেক। নিজের মত সুন্দরভাবে প্রকাশ করতে পারেন। আপনার সংবেদনশীলতা অন্যকে বুঝতে সাহায্য করে। প্রতিবাদী ও বিরুদ্ধবাদী হিসেবে অনেকের অপ্রিয় হয়ে উঠতে পারেন আপনি। দৃঢ়তা ও বলিষ্ঠতা সত্ত্বেও জীবনে সাফল্য লাভের জন্য আরো কৌশলী হতে হবে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে উৎসাহবোধ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। সকলের প্রতি সদাচরণ করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয় কমানোর চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। অসুস্থ পিতার প্রতি যত্ন নিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
জীবনকে অর্থবহ করে গড়ে তোলার চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। রিপুকে সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিনিয়োগে সাফল্য পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে।

ইত্তেফাক/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন