আজকের রাশিফল

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৯:১০

আজ ২ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার। ১৮ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৯ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা ২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও শনি। আপনার শুভ সংখ্যা: ২ ও ৮। শুভ বার: শনি ও সোম। শুভ রত্ন: মুক্তা ও নীলা।

প্রকৃতিগতভাবে আপনি সৃজনশীল, ভদ্র, অনুভূতিপ্রবণ ও বিনয়ী। আপনার কল্পনার সঙ্গে আছে ইনটুইশন। আপনি মেধাবী আর কর্তব্যে সিরিয়াস। সৌন্দর্য ও নোংরামি সহজেই আপনার ওপর ছাপ ফেলে। বাধা ও বিরোধিতা আপনাকে সহজেই সংকুচিত করতে পারে। যে কোনো অভদ্র বা রূঢ় আচরণ আপনাকে সহজেই মনঃক্ষুণ্ন করে। বাস্তব বিচার-বিশ্লেষণের চেয়ে ইনটুইশন আপনার বড় শক্তি। ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হলে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। নতুন আত্মীয় লাভ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত  প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। প্রথম দেখায় কারো প্রতি আকর্ষণবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সংগঠনিক কাজে সুফল পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। সামাজিক ক্ষেত্রে উন্নয়নমূলক কোনো কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় থাকতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর কিছুটা অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

ইত্তেফাক/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন