আজ ৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। ২০ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ২১ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা ২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও শনি। আপনার শুভ সংখ্যা ৪ ও ৮। শুভবার শনি ও রবিবার। শুভ রত্ন নীলা ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি সিরিয়াস, মৌলিক ধ্যান-ধারণা ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত ব্যক্তিত্ব সহজেই অন্যের দৃষ্টি আকৃষ্ট করে। তাই অনেকে আপনার শত্রুতে পরিণত হবে। অনেকেই ভুল বুঝবে। অনেক বাধা আসবে। তবুও সাফল্য লাভের জন্য আপনাকে নিজস্ব পথেই চলতে হবে। বাধার মুখে ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে এগোতে হবে। তা না হলে আপনি বহুলাংশে হতে পারেন নিয়তির ক্রীড়নক। জনজীবনের প্রতি আপনার আকর্ষণ প্রবল। কৌশলী হলে কর্তৃত্ব ও ক্ষমতা আপনার হাতে আসবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। পড়াশোনায় মন বসাতে পারবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। মামলা মোকদ্দমা এড়িয়ে চলুন। ব্যয় কমানোর চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের পরামর্শ নিন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। পেশাগত দিক ভালো যাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রতিকূল সময়ে ধৈর্য ধারণ করুন। ব্যাবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। রিপুকে সংযত রাখুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যাবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
