আজ ১১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। ২৭ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৮ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও শনি। আপনার শুভ সংখ্যা: ২ ও ৮। শুভবার: শনি ও সোমবার। শুভ রত্ন: নীলা ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি বিনয়ী হলেও সিরিয়াস। আপনি সৃজনশীল, কল্পনাপ্রবণ। পারিপার্শ্বিক অবস্থা আপনার মনের ওপর সহজেই ছাপ ফেলে। আপনার মন কোমল ও সংবেদনশীল হলেও আপনার বহিরাবরণ কঠিন। নিজের অনুভূতিকে তাই সহজেই চাপা দিতে পারেন। আপনি মেধাবী, সেই সঙ্গে আপনার আছে ইনটুইশন। সহজেই সিদ্ধান্ত পৌঁছাতে পারেন। তবে আত্মবিশ্বসের অভাব হতে পারে আপনার। ধৈর্যের সঙ্গে পরিকল্পনা অনুসারে অগ্রসর হলে আপনি অবশ্যই সফল হবেন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যাবসায়িক দিক ভালো নাও থকতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। যৌথ ব্যবসায়ে সুফল পেতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। খাওয়াদাওয়ায় সতর্কতা অবলম্বন করুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহ বোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়।শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
