আজ ১২ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার। ২৮ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৯ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৮। শুভ বার: শনি ও বৃহস্পতি। শুভ রত্ন: নীলা ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি প্রচণ্ড ইচ্ছাশক্তি ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। আপনি সিরিয়াস। বিশ্লেষণধর্মী ক্ষমতা দিয়ে যে কোনো জটিল বিষয় বুঝতে পারেন। আপনার জীবনে গতি আছে, উদ্দীপনা আছে, আছে নিজের মনে অটল থাকার প্রবণতা। নিজে চিন্তাভাবনা করে, পরিকল্পনা রচনা করে জীবনের পথে অগ্রসর হতে চান। আপনি কর্তৃত্বপরায়ণ ও পরিকল্পনা বাস্তবায়নে আপসহীন। সবকিছু নিজের মানদণ্ডে বিচার করতে চান। ডিপ্লোমেসির অভাবে আপনার জীবনে অনেক সংঘাত আসতে পারে। বাধার মুখে আপনাকে ধৈর্য ধরতে হবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পিতৃস্বাস্থ্য ভালো থাকবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সাফল্য পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের কোনো সাফল্যে আনন্দ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
