আজ ১৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার। ২৯ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ এবং ৩০ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৮। শুভ বার: শনি ও রবি। শুভ রত্ন: নীলা ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি মৌলিক চিন্তা ও ধ্যানধারণার অধিকারী। উদ্ভাবনী ক্ষমতার সঙ্গে সঙ্গে আপনার আছে নিজস্ব পথে চলার প্রবণতা। নতুনভাবে কিছু করার সহজাত স্পৃহা রয়েছে। সবকিছুকেই আপনি নেন সিরিয়াসভাবে। আপনার ব্যক্তিত্ব সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করে। তাই বন্ধুর মতো আপনার শত্রুর সংখ্যাও হবে অনেক। অনেকে ভুল বুঝলেও সাফল্য লাভের জন্যে আপনাকে নিজস্ব পথেরই অনুসরণ করতে হবে। দৃঢ়তা ও বলিষ্ঠতা আপনার আছে। কিন্তু জীবনপথে আপনাকে কৌশলী ও দূরদর্শী হতে হবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। তীর্থ ভ্রমণ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ঝুঁকি নিয়ে কিছু করা থেকে বিরত থাকুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসাািয়ক দিক মোটামুটি ভালো থাকতে পারে। আপনজন কেউ শত্রুতা করতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। পড়াশোনায় প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
হাঁটাচলায় সতর্কতা অবলম্বন করুন। আবেগ সংযত রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। ঠাণ্ডা-ধূলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মাথাব্যথায় ভুগতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন। উপার্জন বাড়ানোর প্রচেষ্টা জোরদার করুন।
