আজ ১৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার। ৩ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ৪ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি। আপনার শুভ সংখ্যা: ৮। শুভ বার: শনি। শুভ রত্ন: নীলা।
প্রকৃতিগতভাবে আপনি উচ্চাভিলাষী, ধৈর্যশীল ও অধ্যবসায়ী। ইচ্ছাশক্তি অদম্য। চিন্তার গভীরতার সঙ্গে সঙ্গে আপনার আছে চমত্কার যুক্তি দেওয়ার ক্ষমতা। তর্ক ও যুক্তিতে আপনার সঙ্গে পারা মুশকিল, ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করার ক্ষমতা আছে আপনার। জীবনে বাধা আসবে অনেক, কোনো কিছুই সহজ হতে চাইবে না। অন্যের সাহায্য কম পাবেন। নিজের শক্তির উপর নির্ভর করতে হবে। আপনার দৃঢ়তার সামনে কোনো বাধাই টিকতে পারবে না।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বড় ভাইবোনদের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ মেনে চলুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিনিয়োগে সাফল্য পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করা উচিত নয়। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
নিজের মনোভাব যাথাযথভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। সন্তানের প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন। আবেগ সংযত রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন।
