শত্রুতার সম্মুখীন হবে কুম্ভ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৩৬

আজ ২১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, রোববার। ৭ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ৮ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ৩৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৪। শুভ বার: বৃহস্পতি ও রবি। শুভ রত্ন:  পোখরাজ ও গার্নেট।

প্রকৃতিগতভাবে আপনি বুদ্ধিমান ও উচ্চাভিলাষী। নেতৃত্বের গুণাবলি রয়েছে আপনার মধ্যে। সুন্দর পরিকল্পনা করতে পারেন। অন্যের ওপর নির্ভর না করে নিজের ধ্যানধারণা বাস্তবায়নেই আপনার ব্রতী হওয়া উচিত। বেশ বিরোধিতা ও শত্রুতার সম্মুখীন হবেন আপনি। তবে নিজস্ব প্রচেষ্টা ও দৃঢ়তাই আপনার জীবনে সাফল্য আনবে। জনপ্রিয়তা ও উচ্চ মর্যাদা লাভ আপনার জন্য কঠিন কিছু নয়।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পুলিশি ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। বিমাকর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। সতর্কতার সঙ্গে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পেতে পারেন। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।

ইত্তেফাক/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন