আজ ২৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার। ৯ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১০ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৫। শুভ বার: রবি ও বুধ। শুভ রত্ন: গার্নেট ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি বুদ্ধি ও প্রতিভা দীপ্ত। আপনি সব বিষয়ই সহজে বুঝতে পারেন। সহজেই যে কারো অভিপ্রায়ের মর্মমূলে প্রবেশ করতে পারেন। আপনার চিন্তাধারায় মৌলিকত্ব রয়েছে। সেইসঙ্গে আপনি উচ্চাভিলাষী। নিজের মতের পক্ষে একা দাঁড়াতেও আপনার কুণ্ঠা নেই। মুক্তির জন্য, শক্তির জন্য, প্রগতির জন্য কাজ করতে আপনার উত্সাহেরও অন্ত নেই।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। দূরে কোথাও যাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সাামজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। বিনিয়োগে সাফল্য পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
