আজ ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার। ১০ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১১ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৬। শুভ বার: রবি ও শুক্র। শুভ রত্ন: হীরা ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি মেধাবী হওয়া সত্ত্বেও খেয়ালি। আপনি অমায়িক, দয়ালু ও সৃজনশীল। নিজের চেয়ে অন্যের জন্যে কাজ করে আপনি বেশি আনন্দ পান। মুহূর্তের ইচ্ছা বা খেয়াল আপনাকে সহজেই লক্ষ্যপথ থেকে দূরে নিয়ে যেতে পারে। আর বিপরীত লিঙ্গের প্রভাব আপনার পেশা ও জীবনকে করে তুলতে পারে ঘটনাবহুল। দৃঢ় ইচ্ছাশক্তি প্রয়োগ করে আপনাকে খেয়ালিপনা পরিহার করতে হবে। তাহলেই আপনার জীবন সফল হয়ে উঠবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যর মন জয় করতে পারবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আয় বুঝে ব্যয় করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো করো চাকরি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সাামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
