সাবেক সরকারি কর্মকর্তা অধ্যাপক এস এম সাইফুদ্দিনের ইন্তেকাল

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৯:১৬

ঢাকা কলেজের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক এবং সাবেক সরকারি কর্মকর্তা এস. এম. সাইফুদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। 

জীবনকালে তিনি সর্বশেষ বাংলাদেশ সরকারের ইউনেস্কো কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আছরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার (২০ এপ্রিল) বাদ আছর গুলশান শুটিং ক্লাব, গুলশান-১ এ তার কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/এমএএম