বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি প্রফেসর ড. সৈয়দ আলী জাদেহ মুসাভি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৩ মে) বিকাল ৪ টায় রাজধানীর ধানমন্ডির দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।
সৈয়দ নজিবুল বশরের সঙ্গে ইরানের ধর্ম ও সম্প্রদায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ আলী জাদেহ মুসাভি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় দুই নেতা ইরান, ফিলিস্তিন, বাংলাদেশসহ ধর্মীয় রাজনৈতিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ফিলিস্তিনের গাজায় নিরীহ জনগণের ওপর ইসরাইলের বর্বোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তারা। অভিলম্বে হামলা বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে মুসলিম বিশ্বসহ সকল মানবতাবাদী জনগণকে ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় বিটিএফ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আলী ফারুকী, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আলী হোসাইন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক জাহিদ বাহার শিপলু, মোহাম্মদ সেলিম মিয়াজী, মোহাম্মদ আবু সালেহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
