‘গার্ডিয়ান অব দ্যা আর্থ অ্যাওয়ার্ড’ পেলো গণ উন্নয়ন কেন্দ্র

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৩:১১

উত্তরাঞ্চলের চরাঞ্চলভিত্তিক মানুষের উন্নয়ন, ক্ষমতায়ন ও টেকসই পরিবর্তনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গার্ডিয়ান অব দ্যা আর্থ’ অ্যাওয়ার্ড অর্জন করেছে গণ উন্নয়ন কেন্দ্র।

শনিবার (২৫ অক্টোবর) ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের রাষ্ট্রদূত হাজী হারিস বিন হাজী ওথমান।

‘গ্লোবার ল থিকার্স সোসাইটি’ (Global Law Thinkers Society) এই অ্যাওয়ার্ড প্রদান করে। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশের বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম। তিনি এই অর্জনকে উত্তরাঞ্চলের চরবাসীর প্রতি GUK-এর দীর্ঘদিনের অঙ্গীকার ও নিবেদনের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

অন্যান্যদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করা হয় বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী জয়া আহসানসহ দেশি ও বিদেশি আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে।

ইত্তেফাক/এপি